সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমর্থকদের চমকে দিতে করোনা নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ট্রাম্প

চিকিৎসা চলছে মারণঘাতী করোনার। আর সেই চিকিৎসা চলাকালেই হাসপাতাল থেকে বেরিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একেবারে প্রটোকল ভেঙে হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন মার্কিন প্রেসিডেন্ট।

শুধু তাই নয়, মুখে মাস্ক পরে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে এসে সমর্থকদের দিকে হাত নাড়লেন তিনি। এইভাবে খোদ প্রেসিডেন্ট করোনা নিয়ম ভঙ্গ করায় ক্ষুব্ধ চিকিৎসকরা। শুধু ক্ষুব্ধ হওয়া নয় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কয়েকজন ডাক্তাররা।

তবে ট্রাম্পের এহেন কাজে চমকে গিয়েছেন স্থানীয় মানুষজনও। কারণ ট্রাম্পের এহেন কর্মসূচির কোনও পরিকল্পনা ছিল না। ফলে হঠাৎ এতগুলো গাড়ি নিয়ে করোনা আক্রান্ত ট্রাম্পের শোভাযাত্রা দেখে চমকে যান অনেকেই।

জানা গেছে, এদিন ট্রাম্প ছিলেন বুলেট প্রুফ গাড়িতে। একজন মার্কিন প্রেসিডেন্ট কীভাবে তার সরকারেরই জনস্বাস্থ্য নীতি ভাঙতে পারলেন তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। কারণ, করোনা অত্যন্ত ছোঁয়াচে ব্যাধি, এই রোগে আক্রান্তকে সম্পূর্ণ আইসোলেশনে রাখার নিয়ম। কিন্তু প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি থাকাকালে এইভাবে বেরিয়ে এসে তার সিক্রেট সার্ভিসের দেহরক্ষীদেরও সঙ্কটে ফেলে দিলেন।

ট্রাম্প ভর্তি ছিলেন ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে।

হোয়াইট হাউসই জানিয়েছিল, তার শারীরিক অবস্থা মাঝখানে অত্যন্ত সঙ্কটজনক হয়ে ওঠে। তবে এখন আগের থেকে ভাল আছেন তিনি। কিন্তু সামনে প্রেসিডেন্ট নির্বাচন, ভোট বৈতরণী পার হতে মরিয়া ট্রাম্প নিজের সুস্থতা প্রমাণ করে সমর্থকদের চাঙ্গা করতে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বলে অনেকে মনে করছেন।

ট্রাম্প অবশ্য করোনাকে প্রথম দিকে খুব একটা গুরুত্ব দিতেই চাননি, এ নিয়ে ভুল তথ্যও ছড়ান বলে অভিযোগ। এবার তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে বলা হয়েছে, নিজে করোনা আক্রান্ত হয়ে এই রোগ নিয়ে তিনি বহু কিছু শিখে গিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী