শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ৬টি আসনে ৩১ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

এম ওসমান, বেনাপোল (যশোর): দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থী এবং তাদের সমর্থকরা। এদিকে প্রতীক বরাদ্দের পর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা।

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত শেখ আফিল উদ্দিন পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ট্রাক প্রতীক, জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীক পেয়েছেন।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা প্রতীক , স্বতন্ত্র আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম ট্রাক প্রতীক, স্বতন্ত্র আওয়ামী লীগ নেতা এসএম হাবিব ঈগল পাখি, জাতীয় পার্টির ফিরোজ শাহ লাঙল ও বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল ডাব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ এর শামছুল হক টেলিভিশন প্রতীক।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীক, স্বতন্ত্র সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগাল, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা প্রতীক, জাতীর পার্টির মাহবুব আলম লাঙল প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায় আম প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামান বটগাছ, তূণমুল বিএনপি কামরুজ্জামান সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের রণজিৎ কুমার রায় ঈগল, তৃণমূল বিএনপির অব. লে. ক. এম শাব্বির আহমেদকে সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী মিনার ও জাতীয় পার্টির জহুরুল হককে নাঙ্গল প্রতীক। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল হওয়ায় নয়া সমীকরণ চলছে ভোটের রাজনীতিতে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নৌকা, স্বতন্ত্র ইয়াকুব আলী ঈগল, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার ও জাতীয় পার্টির এমএ হালিম লাঙ্গল প্রতীক।

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন কাঁচি, আজিজুল ইসলাম ঈগল ও জাতীয় পার্টির জিএম হাসানকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ শেষে প্রতিটি আসনেই প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সঙ্গে নির্বাচনী আচারণ বিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ইতোমধ্যে সকল প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহনযোগ্য ভোট গ্রহনের পরিবেশ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা