শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবাগত এসপি মতিউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাতক্ষীরার নবাগত এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেছেন, ‘আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই।’

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান নবাগত পুলিশ সুপার।
বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তা গত ১৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে পুলিশ বাহিনী কাজ করবে।

এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্র্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.আতিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, মো. আবু সাঈদ, প্রথম আলো পত্রিকার
নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক ই এলাহী, এটিএন বাংলার এম. কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মনিরুল ইসলাম মনি, সময় টেলিভিশনের মোমতাজুর রহমান বাপ্পি, মাছরাঙ্গা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর