মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নতুন কারিকুলাম বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭শ ৫৪ জন শ্রেণি শিক্ষকের নতুন কারিকুলামে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় সারাদেশে বাস্তবায়নাধীন ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেনি শিক্ষক প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শ্রেণি শিক্ষকদের বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবল আলম বাবলু’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: বাকি বিল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, সরকারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য প্রমুখ। অতিথিবৃন্দ নতুন শিক্ষাক্রমের প্রশংসা করে এই শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দক্ষ ও সৃষ্টিশীল জনশক্তি তৈরিতে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন।

কালিগঞ্জ উপজেলার ৪১টি মাধ্যমিক স্কুল ও ২৫ টি মাদ্রাসার ৭শ ৫৪ জন বিষয় ভিত্তিক শিক্ষকদের ৭ দিন ব্যাপি এ প্রশিক্ষণটি আগামী ২৭ ডিসেম্বর শেষ হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার