বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিবাড়িতে বেত্রবতী নদীর উপর ব্রিজ নির্মাণে ভূমি জরিপ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া পৌরসভার মাঝ দিয়ে বয়ে যাওয়া বেত্রবতী নদীর উপর ‘তারক নন্দী’ ব্রিজ নির্মাণে ভূমি জরিপের কাজ সস্পন্ন করা হয়েছে।

বুধবার( ২৪ জানুয়ারী) সকাল ১০ টায় যুগিবাড়ি মোড় থেকে মুরারীকাটি যাওয়ার পথিমধ্যে বেত্রবতী নদীর উপর তারক নন্দী ব্রিজটি নির্মাণে মাটি পরীক্ষা( সয়েল টেষ্ট) করা হয়।

পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নির্দেশনায় ভূমি জরিপের অংশ হিসাবে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার পর মাটির ভার বহন ক্ষমতা পরীক্ষা করতে মাটি সংগ্রহ করার জন্য ব্রিজ নির্মাণধীন স্থানে সরোজমিনে পরিদর্শন করেন পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন ও কার্য সহকারী শেখ এমরান হোসেন। পৌর প্রকৌশলীর তথ্য মতে জানা যায়, দীর্ঘ বছর জনগুরুত্বপূর্ণ।

তারক নন্দী’ ব্রিজটি চলাচলে অযোগ্য হয়ে রয়েছে। জনস্বার্থে ব্রিজটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার ও এডিবি’র(ADB)’র আর্থিক সহায়তায় উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (CTCRP) প্রকল্পের আওতায় আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের অনুমোদন লাভ করে। দীর্ঘ ৩৫ মিটার লম্বা আরসিসি(Rcc) গার্ডার ব্রীজটি নির্মাণে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বলে জানা যায়।

পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ভূমি জরিপ সহ সকল পর্যবেক্ষণ শেষে আগামী ২০২৪-২৫’ অর্থ বছরের শুরুতেই (জুলাই মাস) সরকারী নির্দেশনা অনুযায়ী ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা যাবে।

উল্লেখ্য, নতুন করে ‘তারক নন্দী’ ব্রিজ নির্মাণে পৌরসভা সহ মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পথচারী সহ এলাকাবাসি খুশি ও আনন্দ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান