শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ

আবু সাঈদ, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরর চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক ইংরেজি বিভাগীয় প্রধান প্রফেসর শশীভূষণ পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মেদ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-মুত্তাসিম বিল্লাহ, অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ওলিউর রহমান, নবীন বরণ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রথম বর্ষের শিক্ষার্থী ফারিহা সুলতানা আশা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া সুলতানা প্রমুখ।

এসময় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনৈতিক বিভাগের প্রভাষক আশরাফ হোসেন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগীয় প্রধান সোহানা রুম্মান।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের