বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ফিরোজা মজিদ ট্রাস্টের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে সখিপুর উদয়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনীয় খেলায় সখিপুর আহছানীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। উদ্বোধক ছিলেন ঢাকা আহছানীয়া মিশনের হেল্থ বিভাগের প্রধান ও ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ।

অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক ও সখিপুর আহছানীয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব।

স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মাদ, সমাজসেবক আলহাজ্ব আনছার আলী, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক ও উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ।

উদ্বোধনীয় খেলায় কালিগঞ্জ পাইলট ক্লাব ফুটবল একাদশ ও তিলকুড়া ফুটবল একাদশ অংশ গ্রহন করে। টাইব্রেকারে ০৪/০৩ গোল করে কালিগঞ্জ পাইলট ক্লাব ফুটবল একাদশ জয়ী হয়। খেলার ২য় রাউন শুক্রবার এবং ফাইনাল রাউন্ড আগামী শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী