শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন নারায়রন চন্দ্র মন্ডল। সোমবার (৫ ফেবুয়ারি) দুপুরে নবাগত এই শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

এ উপলক্ষে সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলের হলরুমে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে এ সংবর্ধনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান।

প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজলা শাখার সভাপতি মো. মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্যা, প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রধাণ শিক্ষক মো: এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক এজাজ আহমেদ, প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল।

প্রধান শিক্ষক মো: আমিনুর রহমান, নারায়ন চন্দ্র, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, মো: রুস্তম আলী, মো: নাসিরউদ্দীন, মো: ইসরাইল আলম, দেবী সাধু, শামীম হোসেন, সফিকুর রহমান প্রমুখ।

শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল বলেন, আমার চাকরি আছে আর মাত্র দেড় বছর। আমি যতদিন চাকরি করবো ততদিন আমার অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো। দুর্নীতির কালো থাবা আমার অফিসকে স্পর্শ করতে দেব না। কোন শিক্ষক-কর্মচারী হয়রানী হবে।

কোন কাজ নিয়ে আমার অফিসে একবারের বেশি দুইবার যেতে হবে না। আমি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এ মুহূর্তে আমাদের বড় চ্যালে নতুন শিক্ষাক্রম বাস্তয়ন করা।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করবো। প্রত্যেকটি স্কুলে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে হবে।

প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে দুইবার ই-মেইল চেক করবেন। বিশেষ করে মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি এবং যশোর শিক্ষাবোর্ডের ওয়েব সাইট দিনে দুইবার চেক করার নির্দেশনা দেন শিক্ষা অফিসার। শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দিতে হবে।

২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করছি। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করতে চাই। এজন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এরআগে শিক্ষক নেতারা সদ্য বিদায়ী শিক্ষা অফিসারের বিভিন্ন অনৈতিক কার্যক্রমের তীব্র সমালোচনা করেন।
পরে পলাশপোল হাইস্কুলের শিক্ষকদের পক্ষ থেকে নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়