বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগার থেকে ভোটারদের যে বার্তা দিলেন ইমরান খান

পাকিস্তানের জাতীয় নির্বাচনের বাকি মাত্র একদিন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু কমছে না উত্তেজনা। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে কারাগার থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। নিজেদের অধিকার রক্ষা ও পোলিং স্টেশন পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক এক্স বার্তায় (সাবেক টুইটার) তিনি ভোটারদের কাছে এই আহ্বান জানান। তার এই বার্তা দলের পক্ষ থেকেও শেয়ার করা হয়েছে।

দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় এরই মধ্যে রায় হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। অংশ নিতে পারছেন না এবারের নির্বাচনেও। তবে তার দল তেইরিক-ই-ইনসাফ নির্বাচনে অংশ নিয়েছে।

এবারের নির্বাচনে পিটিআই-এর প্রার্থীদের কোনঠাসা করে রাখা হয়েছে। বাতিল করা হয়েছে অনেকের প্রার্থিতা। বাতিল করা হয়েছে তাদের আইকোনিক ব্যাট প্রতীকও।

বৃহস্পতিবাররের নির্বাচনে নওয়াজ শরিফের মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির বিলোওয়াল ভুট্টো। এর আগের বার তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

এর আগে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গহর এজাজ জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির কথা জানিয়ে জেলা বা প্রদেশ প্রশাসন যদি ইন্টারনেট বন্ধের অনুরোধ জানায় তাহলে তা বিবেচনা করা হবে।

তবে এখন পর্যন্ত কোথাও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।

সূত্র: জিও নিউজ

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা