রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালি হাতে’ ৫৫ তলা ভবন বেয়ে উঠলেন যুবক

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ৫৫ তলা একটি আবাসিক ভবন বেয়ে উঠেছেন এক ব্যক্তি (২৯)। আর এ জন্য তিনি কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেননি। পরে পুলিশ তাকে ভবনের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনে।

আরেক ব্যক্তি ওই ব্যক্তির খালি হাতে ১৬৩ মিটার উঁচু ভবনটি বেয়ে ওঠার দৃশ্য ধারণ করেন। ভিডিও করতে ড্রোন ব্যবহার করা হয়। পুলিশ দুজনকেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে।

ভবন বেয়ে ওঠা ওই ব্যক্তি উত্তর আয়ারল্যান্ডের নিউরি শহরের বাসিন্দা। পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, তিনি ৫০ মিনিটে ভবনটি বেয়ে ওপরে ওঠেন।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তিকে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ৬০ এ’ বেকেট সড়কের পাশ দিয়ে ভবনটিতে উঠতে দেখা যায়। এ সময় তার কাছে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেখা যায়নি। সকাল ৮টা ২০ মিনিটে তিনি ভবনের ওপর পৌঁছে যান। পরে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশকে তথ্য দিয়ে ওই ব্যক্তি সহযোগিতা করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ এ ঘটনার দৃশ্য ড্রোন দিয়ে ধারণ করা ব্যক্তির সঙ্গেও কথা বলছে। তবে মেলবোর্ন রেডিও স্টেশন থ্রি-এডব্লিউ জানিয়েছে, ভবনে বেয়ে ওঠার সময় ওই ব্যক্তির পেছনে একটি ব্যাগ (ব্যাকপ্যাক) ছিল।

ট্রেন্ট নামের এক ব্যবসায়ী রেডিও স্টেশনটিতে ফোন করে বলেন, পুলিশ ভবনের ওপরে অপেক্ষা করছিল। ওই ব্যক্তিকে দেখার জন্য বেশ ভিড় তৈরি হয়েছিল।

থ্রি-এডব্লিউকে তিনি বলেন, আশপাশের ভবনের বাসিন্দারা বারান্দা দিয়ে ওপরে তাকিয়ে ছিলেন। ঘটনাটি তারা বিশ্বাস করতে পারছিলেন না। কারণ, তারা যখন নাস্তা খাচ্ছিলেন, সে সময় একজন তাদের জানালা বেয়ে ওপরে উঠে গেছেন।

ট্রেন্ট আরও জানান, ওই ব্যক্তি ভবনটির ওপর পৌঁছানোর পর নির্মাণশ্রমিকেরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। সূত্র: দ্য গার্ডিয়ান

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী