বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশন সম্পন্ন, আশানুরূপ সাড়া

শেখ জিল্লু, কলারোয়া: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম শনিবার মধ্যরাতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে খোলা একটি অ্যাপের মাধ্যমে সম্পন্ন হওয়া এ রেজিস্ট্রেশনে যুক্ত হয়েছেন এই কলেজের দেশ ও দেশের বাইরে থাকা আড়াই হাজারের অধিক প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।
আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠেয় সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী মহা মিলনমেলায় ফেলে আসা তারুণ্যের সোনাঝরা দিনের উচ্ছল- প্রাণবন্ত স্মৃতিচারণ করবেন আড়াই হাজারের বেশি পুরানো ও বর্তমান শিক্ষার্থী।

“আগামীর পথে চলো একসাথে”- এই ¯স্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শেষ দিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার রাত ১১.৫৯ টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন ২,৫৮৮ জন। এরমধ্যে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ২,২৫৩, স্পাউস ১৫০ ও চিলড্রেন ১৮৫ জন।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কলারোয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান ও সদস্য সচিব কাজী আসাদুজ্জামান জানান, রেজিস্ট্রশন কার্যক্রমে মানুষের আগ্রহ ও উন্মাদনা বড় কলেবরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান করার সাহস জুগিয়েছে। এই রেজিস্ট্রশন কার্যক্রম প্রমাণ করে একটি কলেজ কতো বড় এক আবেগের জায়গা। এর সাথে বিপুল শিক্ষার্থীর লালিত স্বপ্ন ও আশা-আকাক্সক্ষা মিশে আছে। মিশে আছে তারুণ্য ও যৌবনের ফেলে আসা দিনের স্মৃতি।

আয়োজকরা জানান, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে কণ্ঠশিল্পী মনির খান, অঙ্কিতাসহ সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় তারকাদের অংশ নেয়ার কথা রয়েছে।

সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সুবর্ণজয়ন্তীর সফলতা কামনা করে রেজিস্ট্রেশন কার্যক্রম সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এ মহামিলনমেলার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলাপকালে প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ ও প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বলেন, এই মহা মিলনমেলায় অংশগ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে আছি। আর কখনো কলেজ জীবনের সতীর্থদের সাথে দেখা হবে কী না জানি না। তাই স্মরণকালের এ মহামিলন মেলার সাক্ষী হতে রেজিস্ট্রেশন করলাম।

গত কয়েক দিন ধরে কলারোয়ার সর্বত্রই কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও রেজিস্ট্রেশন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। সকলেই চাইছেন, এ মিলনমেলা স্মৃতি হয়ে থাকুক, মানুষের হৃদয়পটে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান