শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মেডিকেলে চান্স পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে চলতি বছরে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এ চান্স পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মনিরামপুর থানা পুলিশের উদ্যোগে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার কাজী দাউদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

অনুষ্ঠানে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম আলাউদ্দীন, কৃতি শিক্ষার্থী তাহসিন আরা তাসনিম স্নিগ্ধা ও চৈতি ঘোষাল দোলা বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে ৯ কৃতি শিক্ষার্থীকে একে একে ফুলেল শুভেচ্ছা, স্মারক ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

যে সব কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন- তাহসিন আরা তাসনিম স্নিগ্ধা (স্যার সলিমুল্যাহ মেডিকেল কলেজ, ঢাকা), চৈতি ঘোষাল দোলা (স্যার সলিমুল্যাহ মেডিকেল কলেজ,ঢাকা), প্রজ্ঞা বিশ্বাস (মুগদা মেডিকেল কলেজ,ঢাকা), মায়িশা তাসনিন ঐশী (খুলনা মেডিকেল কলেজ), শবনম মুস্তারী ঐশী (খুলনা মেডিকেল কলেজ), তাহসিনা নাজনিন কাজল (খুলনা মেডিকেল কলেজ), ফারজানা ইয়াসমিন রিনি (মানিকগঞ্জ মেডিকেল কলেজ), জয়িতা সরকার জয়া (গোপালগঞ্জ মেডিকেল কলেজ) ও অলিমা ইসলাম জুঁই (খুলনা মেডিকেল কলেজ)।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি