বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। রোজা রেখে ঠিকমতো ইফতার পর্যন্ত করতে পারে না সাধারণ মানুষ। দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।

বুধবার সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর খোঁজ নিতে তার বাসায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশকে শুষে নিয়েছে। বিএনপি সরকারে যাওয়ার আন্দোলন করছে না, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের জন্য বিএনপি আন্দোলন করছে। সরকারের বিদায় ছাড়া এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সরকার ভীত হয়ে আইন ভেঙে বিরোধী দলের রাজনীতিতে বাধা দিচ্ছে।

মঈন খান বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম অত্যাচার করা হয়েছে।

বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতা মঈন। তিনি বলেন, এই সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী