বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত সীমান্তের ইছামতি নদী থেকে ৪০পিচ স্বর্ণের বারসহ পাচারকারীর মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ মশিয়ার রহমান (৫৫) নামে এক পাচারকারীর মরদেহ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

বুধবার (১৩ মার্চ) দুপুর ৩টার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ২০০ গ্রাম।

নিহত মশিউর রহমান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।
তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দুপুরে মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে রহিম ও জামাল নামে দুই ব্যক্তি ডেকে নিয়ে যায়। তার এক ঘণ্টা পর রহিমের ছেলে তাদেরকে খবর দেয় মশিয়ার রহমান বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা ইছামতি নদীতে ডুবে গেছেন। তারপর তারা বিষয়টি বিজিবিকে জানান। পরে বিজিবি ও বিএসএফ সমন্বয় করে ইছামতি নদীতে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বুধবার দুপুর ১২টার দিকে জানা যায় ইছামতি নদীতে মরদেহ ভাসছে। পরে তারা সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে বিজিবি ও পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ খুরশীদ আনোয়ার জনান, অগ্রভুলোট সীমান্তের ইছামতি নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিচ স্বর্ণের বারসহ মশিয়ার রহমান নামে এক স্বর্ণ পাচারকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা বলে তিনি জানান।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, স্বর্ণসহ ইছামতি নদী থেকে মশিয়ার রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ