সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার বাংলাদেশি নারী সবেদা বেগম

ভারতে পাচারের শিকার হয়ে দীর্ঘ ভোগান্তির পর অবশেষে দেশে ফিরলেন বাংলাদেশি নারী সবেদা বেগম (৩২)। বুধবার বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, সবেদা বেগমের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে আনুষ্ঠানিকভাবে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, খুব দ্রুতই তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। একইসাথে তিনি যদি পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চান, আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার