বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য-দুর্ণীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে ঘুষ গ্রহণ, উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ অনিয়ম দূণীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টম্বর) দুপুরে তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে তার কাছ থেকে প্রতারিত হওয়া ইংরেজি শিক্ষক মোঃ নাসিরউদ্দীন ও মোস্তাক আহমেদ বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে আমাকে ইংরেজি ও মোস্তাক আহমেদ কে সমাজবিজ্ঞান পদে নিয়োগপত্র দেয়া হয়। সে মোতাবেক ঐ তারিখে আমরা অত্র প্রতিষ্ঠানে যোগদান করি। এসময় বেতন না থাকায় জীবিকার প্রয়োজনে অন্য জায়গায় পার্টটাইম কাজ করি। সরকারী কর্মচারীর তালিকায় অত্র মাদ্রাসার ২৩ ও ২৫ নাম্বারে আমাদের নাম আছে। নিয়োগ দেয়ার পূর্বে অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ আমাদের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে। এবিয়য়ে আলোচনা সাপেক্ষে ১৫ লক্ষ টাকা দিতে চাইলে তাতে সম্মতি হয়ে আমাদের কাছ থেকে ৭ লক্ষ টাকা নগদে গ্রহণ করেন। বাকি টাকা বেতন হওয়ার পরে দিতে হবে বলে জানান তিনি। তবে এর কিছুদিন পরে তিনি নিজেই সাময়িক বহিস্কার হন।
এরপর ৫ আগষ্ট সরকার পতনের পরে তিনি নিয়োগের নামে ঐ ৭ লক্ষ টাকা বাদে আবারও আমাদের কাছে ২০ লক্ষ টাকা দাবি করেন। আমরা দিতে অস্বীকার করলে গোপনে ঐ দুটি পদ খালি দেখিয়ে অধিদপ্তরে রিপোর্ট প্রদান করেন। এই রিপোর্টের ভিত্তিতে এনটিআরসি’র মাধ্যমে সেই পদে নিয়োগ দেয়া হয়েছে। এখন আমরা টাকা ফেরত চাইলে বিভিন্ন রকম তালবাহানা শুরু করেছে।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, এই দূর্ণীতিবাজ অধ্যক্ষ একাধিক বিয়ে করেছেন। খর্ণিয়ায় এক নারীর সঙ্গে অপ্রিতিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়ে। ঘরে স্ত্রী থাকা সত্বেও এক ছাত্রীর অবৈধ শারিরীক সম্পর্ক স্থাপন করে জনরোষে বিয়ে করতে বাধ্য হন। তৃতীয় স্ত্রীর ভরণপোষণ না দেয়ার কারণে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন।
এরআগে এই দূণীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অনিয়মের, দূর্ণীতির অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানান তারা।
এবিষয়ে আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সম্মেলন করে কি হবে? আমি এখন ফোনে কোনো কথা বলব না। আপনার সাথে স্বাক্ষাতে কথা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা