বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পবিত্র ওমরাহ পালনে সৌদির উদ্দেশ্যে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের ঢাকা ত্যাগ

কলারোয়া ( সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার(২০ মার্চ) বেলা ১২ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি সৌদি আরবের মদীনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ১২ দিন সৌদি আরবে ইবাদত বন্দেগির মাধ্যমে এমপি ফিরোজ আহম্মেদ ওমরাহ পালন করবেন। মক্কায় পবিত্র ওমরা পালন শেষে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন মদিনায় হযরত মোহাম্মদ( সা:) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী ১ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে। তালা- কলারোয়ার সংসদ সদস্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী সহ জনসাধারনের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি তালা- কলারোয়ার সকল মানুষ এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করবেন বলে জানান।

এমপি ফিরোজ আহম্মেদ স্বপন ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন এমপি’র সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, সহোদর ভাই আবু নাসির ডিটু, তার সহধর্মিনী শারমীন নাসির, এমপির স্নেহভাজন বোন আনোয়ারা খাতুন বেবি, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এমপি’র পিএস আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ সহ শুভাকাঙ্খীগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান