বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শেখ হাসিনার কারণে দেশে কোন মানুষ খাদ্য সংকটে নেই’ : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের কোন মানুষ খাদ্য সংকটে নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, রমজানে নিত্যপণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে। সব কিছুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। রোজায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার টিসিবি’র মাধ্যমে সারাদেশে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য পণ্য বিক্রি করছে। এছাড়াও সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য পণ্য সরবরাহ করা হচ্ছে। ১ কোটি সুবিধা বঞ্চিত মানুষ টিসিবি কার্ডের মাধ্যমে সুবিধা পাচ্ছে।

এসময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতারা, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী পরে দেলদুয়ার উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ) প্রকল্পের অর্থায়নে ৭০টি বিদ্যালয়ে ড্রামসেট এবং নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র ফ্যামেলি কার্ড বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা