শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপিত

কেশবপুরে পরিত্রাণের আয়োজনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ২১ মার্চ সকালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন, র‌্যালী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে শহীদ দৌলত বিশ্বাস চত্ত¡রে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘর আসর কেশবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), সিএসও কোয়ালিশনের উপজেলা শাখার সভাপতি সুফিয়া পারভীন শিখা প্রমুখ।

মানববন্ধনে জাতীয় সংসদে “বৈষম্য বিলোপ আইন” পাশ সহ দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য কোটা সহ সকল সরকারী সূযোগ-সুবিধা প্রদানের দাবী জানানো হয়।

বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) আয়োজন ও খ্রিস্টিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা র‌্যালী সহকারে সাতক্ষীরা যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে সমবেত হয়।

এরপর বাংলাদেশ দলিত পরিষদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী বিলটি অনতিবিলম্বে জাতীয় সংসদে পাসের দাবিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর