শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার থেকে মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ছে

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এই তথ্য জানান।

নতুন সূচি অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

বর্তমানে রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়ে। উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়।

গত ১০ মার্চ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রো রেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তখন প্রতি ১২ মিনিট পরপর ট্রেন ছাড়বে।

ট্রেনের সময় বাড়ায় সব মিলিয়ে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মোট মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার।

এক ঘণ্টা সময় বাড়ায় ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ যাত্রী চলাচল করতে পারবেন মেট্রোরেল হয়ে।

এছাড়া রমজান মাসে র‍্যাপিড পাস বা এমআরটি পাসে ৬০ মিনিটের বদলে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে। ইফতারের সময় মেট্রোরেলের অবস্থিত যাত্রীদের জন্য ২৫০ এমএল পানির বোতল সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। তবে বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

এদিকে এবছর পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিএমটিসিএল । যদিও আগের বছরগুলোতে ঈদে মেট্রোরেল চলাচল চালু ছিল।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল