শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ২১৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩৬ ওভারে মাত্র ৯৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। ১১৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ সিরিজ হারে ৬ উইকেটে।

বুধবার (২৭ মার্চ) সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ১৮.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল কোনো ম্যাচে একশ রানও করতে পারেনি। নিজেদের চীরচেনা উইকেটেই যদি এমন অবস্থা হয় তাহলে বিদেশের মাঠে বাংলাদেশ নারী দল যে কতোটা ভালো খেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ক্রিকেট পরাশক্তি দলগুলোর সঙ্গে জয় পেতে হলে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স করতে হবে। এর ব্যতিক্রম হলে ম্যাচে জয় পাওয়া সম্ভব নয়।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর