বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ভোক্তাঅধিদপ্তরে অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: তালায় ভোক্তাঅধিদপ্তরের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১২লিটার ভেজাল দুধ পার্শ্ববর্তী এতিমখানায় দান করেছেন ওই কর্মকর্তারা বলে জানা গেছে।

বুধবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুরে খুলনা ও সাতক্ষীরা ভোক্তাঅধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। সাতক্ষীরা ভোক্তাঅধিদপ্তরে উপ -পরিচালক নামজুল হাসান জানান, খাদ্যে ভেজাল অভিযান পরিচালনা করার সময় তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়ার প্রশান্ত ঘোষের বাড়ি থেকে ১২শ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। একই সাথে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে খুলনা ভোক্তাঅধিদপ্তর। পরে পার্শ্ববর্তী ঢাকাফুড নামে একটি বেকারির দোকানকে ১০ হাজার টাকাসহ বাইগুনি এলাকায় হলুদের মিলে ক্ষতিকর রং মেশানোর দায়ে নিত্য দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিচালক দীপঙ্কর দত্ত, তালা উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শরিফ মোহাম্মদ আব্দুল মতিনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের