বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি আশুকে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও সৌজন্যে সাক্ষাৎ

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু এমপিকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্যে সাক্ষাৎ করেছেন জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০ টার সময় কাটিয়া লস্করপাড়ার এমপির নিজস্ব বাসভবনে আশরাফুজ্জামান আশু এমপিকে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাৎ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বদিউজ্জামান বদু, জেলা ভুমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত হোসেন, ইউসুফ আলী সরদার, স্বপন পান্ডে, শেখ ফারুক হোসেন, শেখ রিয়াজুল ইসলামসহ ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।

এসময় এমপি আশুর কাছে ভুমিহীনদের পুনঃ বাসনসহ সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতাল দুনীতি ও অনিয়মের বিষয়েসহ রোগীদের নানা সমস্যার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ।

উক্ত বিষয় গুলো এমপি আশু মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয় গুলো তিনি সমাধানের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার