বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুয়েট বন্ধ ঘোষণায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, বাসে আগুন

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার পর আন্দোলনের মুখে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শুক্রবার (২৬ এপ্রিল ) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের এমন নির্দেশনা পেয়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে একটি বাসে আগুন দিয়েছে এবং ভিসির কার্যালয়ে তালা লাগিয়ে অবরোধ করে রাখে।

চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়েট প্রশাসনের একাডেমিক কাউন্সিলের ১৫১তম জরুরি সভায় বসে ভিসিসহ সংশ্লিষ্টরা আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। আর ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত।

প্রশাসনের এমন সিদ্ধান্ত জানার পরপরই ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা ভিসির কার্যালয়ে তালা লাগিয়ে দেয় এবং কার্যালয় অবরোধ করে রাখে। এ ছাড়া ক্যাম্পাসের ভেতর জব্দ করে রাখা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন দেয় শিক্ষার্থীরা। পাশাপাশি কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরও বাধা দেয় তারা।

বাসে আগুন দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এর আগে গত গত সোমবার সড়ক দুর্ঘটনা চুয়েটের দুজন শিক্ষার্থীর মৃত্যু এবং একজন আহত হয়। এই ঘটনার পর থেকে আন্দোলন শুরু করেছে চুয়েট শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুনবিস্তারিত পড়ুন

  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • দেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জবির, অথচ তারা মূল্যায়ন পায়নি
  • শেখ হাসিনার মরদেহও দেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
  • জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ
  • হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা