মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কাব্যতীর প্রকাশনী, বিশ্বভরা প্রাণ ও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যৌথ আয়োজনে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর-২০২৬ বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ’র সভাপতিত্বে এবং কবি শিরিন সাদী ও সঞ্চালনায় প্রকাশনা উৎসবে আলোচনা করেন যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. মিজানুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, যশোর সরকারি সার্ভে ইন্সিটিটিউট অধ্যক্ষ প্রফেসর ড. এম এম নজমুল হক, অধ্যক্ষ আশেক-ই এলাহি, জেলা সাহিত্য পরিষদ সভাপতি কবি শহীদুর রহমান, বহুমাত্রিক লেখক ও সম্পাদক কবি সৌহার্দ সিরাজ, অধ্যাপক কবি শুভ্র আহমেদ, বরেণ্য কন্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাটির আর্তনাদ গল্পগ্রন্থ রচয়িতা শেখ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রয়াত গুণিজন আব্দুল গফুর সাহেব, অধ্যাপক শেখ সামছুর রহমান, অধ্যাপক তবিবুর রহমান, অধ্যাপক অসিত কুমার মজুমদার, আনিসুর রহিম, শাহেদা খানম, মীর আমজাদ আলি ও কবি সিরাজুল ইসলাম এর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এর পরে গল্পগ্রন্থ মাটির আর্তনাদ, কাব্যগ্রন্থ শহর ছেড়ে শান্তিপুরে, সুতোয় বোনা কবিতা, কাব্যপুঞ্জ, কাব্যলিপি, হৃদয় পত্র, মেঘের খামে কবিতা, বুনো বাতাসের কবিতা, গল্পগ্রন্থ: গল্পপুঞ্জ ও কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে লেখক শেখ সিদ্দিকুর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শান্তা ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের জীবনী পাঠ করেন সুমাইয়া ইয়াছমিন, শেখ মনিরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন অর্পা চক্রবর্তী । অনুষ্ঠানে বৃন্ত কবিতা আবৃত্তি করেন রাইন চৌধুরীর নের্তৃত্বে সব্যসাচী আবৃত্তি পরিষদের শিশুরা, দিলরুবা রুবী ও কাব্য সাদী।
লেখক প্রতিক্রিয়ায় সুমাইয়া ইয়াছমিন গল্পকার শেখ সিদ্দিকুর রহমানের লেখা ১৭ গল্পের ওপর লিখিত মন্তব্য করেন।
অনুষ্ঠানে আলোচক যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. মিজানুর রহমান বলেন… গল্পগ্রন্থ, ও একসাথে এতগুলো কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব সাতক্ষীরাবাসীর জন্য গৌরবের।

সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম বলেন..মাটির আর্তনাদ গল্পগ্রন্থ সমসায়িক বাস্তবতায় লেখা হয়েছে।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু বলেন..সবার আলোচনা হৃদয়গ্রাহী, মাটির আর্তনাদ গ্রন্থে ভালোবাসা ও ভাঙনের গল্প সুন্দর লেগেছে, লেখকদের জন্য শুভ কামনা।
অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদ জানান, শেখ সিদ্দিকুর রহমান দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় সাহিত্য সম্পাদনার কাজ করতে করতে লেখালেখিতে অনেক এগিয়ে গেছেন, এছাড়া মৃত্যুঞ্জয় বিশ্বাস ও মনিরুল ইসলাম নতুন লেখিয়ে হিসেবে আগামীতে আরও ভাল লেখক হবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কন্ঠশিল্পী চৈতালি মুখার্জী, শিরিনাসহ শতাধিক কবি, সাহিত্যিক সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু
  • ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর