শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও

ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপদাহের কারণে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে স্কুল খোলার কথা।কিন্তু আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি কার হয়েছে এবং চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কি-না জানতে চাইলে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেন, তাপমাত্রার কথা তো বলা যায় না। আমাদের দু’দিন (শুক্র ও শনিবার) বন্ধ আছে, আমরা একটু দেখি, তারপর সিদ্ধান্ত নেব।

প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, যে তাপমাত্রা বাড়তে পারে। আমাদের শিক্ষামন্ত্রী বিদেশে আছেন। উনি শুক্রবার ফিরবেন, এরপর সিদ্ধান্ত নেব।

অন্যদিকে জানা গেছে, শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের মধ্যে রাখতে ছুটি আর না বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আর ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণি কার্যক্রম চালু রাখা হবে এমনটিও শোনা যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের বিদ্যমান তাপমাত্রা সর্বোচ্চ নয়। আর সব অঞ্চলের তাপমাত্রা সমান নয় বিধায় গ্রামে শিক্ষার্থী-অভিভাবকেরা স্কুল বন্ধ চান না। ছুটির পক্ষে শুধুমাত্র শহরের অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ক্ষতি পোষানো, শ্রেণি কার্যক্রমের মধ্যে রাখতে কিছু নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে অ্যাসেম্বলির মতো কার্যক্রম বন্ধ রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে গরমের মধ্যে শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য কিছু নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রথম শনিবার আগামী ৪ মে থেকে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী