বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাংবাদিকের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মত বিনিময়

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাকর্মীদের সাথে শার্শ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টার স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সমাজ ও জাতির বিবেক আপনাদের লেখনি দ্বারা সমাজের ক্রটি বিচ্যুত ভাল-মন্দ তুলে ধরার আহবান জানান। পাশাপাশি সংবাদ কর্মীদের মূল্যবান মতামত ও পরামর্শ আন্তরিকতার সাথে গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাজেদ রহমান বকুল, সাংবাদিক আব্দুল কাদের, শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, সাংবাদিক সাজেদুর রহমান, শেখ কাজিম উদ্দিন, জিএম আশরাফ, ওসমান গনি, অহিদুল ইসলাম, আসাদুর রহমান ও ইসমাইল হোসেনসহ শার্শা উপজেলায় বিভিন্ন ইলেকট্রিক, অনলাইন ও প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও আলোচনাসভা শেষে দুপুরে সাংবাদিকদের সন্মানে উপজেলা প্রার্থী সোহারাব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এক প্রীতি ভোজের আয়োজন করেন এসময় সংবাদকর্মিদের এক মিলন মেলায় পরিনত হয়।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহারাব হোসেন হলেন শার্শা সদর ইউনিয়নের ২ বারে নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন। #

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা