শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহায় ইউপি‘র ৬নংওয়ার্ডের উপ-নির্বাচন জমে উঠেছে

সাতক্ষীরা সদরের বাঁশদহা ১নং ইউনিয়নের ৬নং কাজিপাড়া ওয়ার্ড এর উপ নির্বাচন। সাবেক মেম্বর আব্দুল কাদের বার্ধক্য জনিত কারনে মারা গেলে এই ইউপি সদস্য পদটি শুন্য হয়। এ কারনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অনুষ্ঠিত হবে বাঁশদহা বাজার সংলগ্ন আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসায়।

এখানে মোট ভোটার সংখ্যা ১হাজার ৪৯৬ জন। ভোট গ্রহণ চলবে সরকারী নিয়ম অনুসারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ নির্বাচনে কে সামনে রেখে মানুষের সময় কাটছে বেশ। চায়ের দোকানে-দোকানে নির্বাচনকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। রয়েছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। আলোচনায় উঠে আসছে মোরগ প্রতিকের আহসান ভাইয়ের কথা। মানুষের ধারণা নতুন প্রার্থী হিসাবে আহসান অনেক এগিয়ে থাকবে। তাছাড়া মানুষের আপদে-বিপদে, সুখে-দুঃখে আহসান উদ্দীন শান্তির দুতের মত ছুটে এসে মানুষের পাশে দাঁড়ায়। নিমেশেই মুক্ত করে মানুষের সমস্যা।

বাঁশদহা কাজিপাড়া ঘুরে দেখা যাই একাধিক মানুষের নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা নতুন প্রার্থী মোরগ মার্কা আহসান ভাইকে ভোট দেব। এ অঞ্চলের সব মানুষের কাছে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। ফলে আগামী ২০ অক্টোবর এর উপ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তাহলে বিপুল ভোটে নির্বাচিত হবেন মেম্বর প্রার্থী আহসান উদ্দীনের মোরগ মার্কা।

একাধিক স্থানীয়রা বলেন দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সাথে আহসান উদ্দীনের রয়েছে সুসম্পর্ক। এ কারনে এলাকার মানুষই তাকে উপ-নির্বাচনে অংশ নিতে অনুরোধ করেছিলেন। ফলে সুষ্ঠু ভোট হলে আহসান উদ্দীন বিজয়ী হবে বলে বিশ্বাস করেন বাঁশদহা ইউনিয়নের কাজিপাড়াবাসি।

এবিষয়ে আহসান উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন আগামী ২০অক্টোবর বাঁশদহা ইউপির ৬নং কাজিপাড়ার উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস