শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শণ ও অর্থের বিনিময়ে দফারফা করার চেষ্টার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহসম্পতিবার (৬ জুন) বিকালে তালা প্রেসক্লাবের সামনে ভূক্তভোগী পরিবার ও এলাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, আটারই গ্রামের হযরত আলী সরদার।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, নির্যাতিতা শিশুর মা মুনজিলা খাতুন, এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন, কওছার আলী সরদার, বজলুর রহমান গাজী, আনোয়ারা বেগম প্রমুখ।
বক্তরা বলেন, ধর্ষণ প্রচেষ্টা মামলার আসামী আটারই গ্রামের মৃত্যু ফজর আলী গাজীর ছেলে আতিয়ার রহমান (৫০) আটক হওয়ার পরথেকে তারা সহযোগীরা মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন রকম ভয়ভীতি দেখানো ও টাকার লোভ দেখিয়ে যাচ্ছে। টাকার বিনিময়ে মামলা প্রত্যাহার না করলে জীবনে মেরে ফেলার হুকমি দিয়ে বেড়াচ্ছে। এমন কি বাদি পক্ষের বিভিন্ন লোক কে জড়িয়ে বিভিন্ন রকম কুৎসা রটনা রটিয়ে বেড়াচ্ছে। তাছাড়া পুলিশ কে জড়িয়েও বাজে কথা বলে ভাবমূর্তী নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন।
মামলার বাদি মুনজিলা খাতুন বলেন, গত ৩১ মে আমরা বাড়িতে না থাকায় আমার চার বছরের মেয়ে প্রতিবেশী আতিয়ারের বাড়িতে খেলা করতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক আতিয়ার বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা টের পেলে সে পালিয়ে যায়। পরে আমি বাড়ি ফিরে মেয়ের মুখে বিস্তারিত শুনে থানায় মামলা করি। এর পরপরই তালা থানা পুলিশ তাকে আটক করে। আমি আমার মেয়ের নির্যাতন কারীর সুষ্টু বিচার দাবি করি।
এরপর তালা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভূক্তভোগী পরিবার।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার