শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নাগরিক কমিটির আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি : শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির উদ্যোগে জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক নেতা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অ্যাডভোকেট মুনিরউদ্দীন, সুধাংশু শেখর সরকার, অধ্যাপক ইদ্রিস আলী, কবি ও সাহিত্যিক পল্টু বাশার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশফিকুর রহমান মিল্টন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম-সচিব আলি নূর খান বাবুল।

সভায় জেলার উন্নয়ন ইস্যু নিয়ে বিস্তৃত সংলাপ হয়। বিশেষ করে যানজট নিরসন, রেললাইন পুনঃস্থাপন, জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তা প্রশস্তকরণ, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, নদীর প্রবাহ সচল রাখা, প্রাণসায়ের খালের পরিচ্ছন্নতা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণ এবং কসাইখানা স্থানান্তরের বিষয় গুরুত্বসহ আলোচনা হয়। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিতকরণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের জন্য জেলা প্রশাসনের প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা সাতক্ষীরার প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দায়িত্বশীল প্রতিষ্ঠান ও প্রশাসনকে সকল বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা থেকে আগামী ২১ সেপ্টেম্বর বিকাল ৪টায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে নাগরিক কমিটির মতবিনিময় করার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় ম্যানগ্রোভ সভাঘরে কমিটির সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও ভূমিহীন আন্দোলনের আপোষহীন নেতা প্রয়াত অ্যাডভোকেট আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ