বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

হাবিবুর রহমান সোহাগ : ভোরের আলো ফোটার আগেই শ্যামনগরের মালঞ্চ টেকনিক্যাল কলেজের মাঠে ভিড় জমতে শুরু করে। হাতে টোকেন, পুরনো রিপোর্ট, কেউবা অসুস্থ সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছেন চিকিৎসা সেবার আশায়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক এমপি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

১৯ ও ২০ সেপ্টেম্বর আয়োজিত এই ক্যাম্প যেন এক উৎসবের আমেজ ছড়িয়েছে আশপাশের গ্রামগুলোতে। দূর-দূরান্ত থেকে আসা মানুষজনের পদচারণায় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ভিড় কমছে না এক মুহূর্তও।

ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাকির হোসেন স্বাদ, ডা. ইসরার আহমেদ, ডা. রিফাত জাহান (সার্জন) এবং ডা. মশিউর রহমান সহ আরো ১৩ জন ( বিশেষজ্ঞ ডাক্তার )। রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তাঁরা প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।

সঙ্গে ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হচ্ছে। এ সেবা নিতে নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে শিশুরাও লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

শ্যামনগরের দহবদিয়া গ্রামের আব্দুল মজিদ বলেন, “ঢাকায় গিয়ে ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানো ও ওষুধ পাওয়া আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

মুন্সীগঞ্জের একজন বৃদ্ধা রোগী আমেনা খাতুন বলেন, “এত মানুষের ভিড়েও ডাক্তাররা ধৈর্য ধরে সেবা দিচ্ছেন, এটা আমরা ওদের কাছে বড় পাওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজী আলাউদ্দীন বলেন, “গ্রামীণ জনপদের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।”

উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান, শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির অন্যতম অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।

প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরের এই ফ্রি মেডিকেল ক্যাম্প যেন জনসেবার এক বাস্তব দৃষ্টান্ত হয়ে উঠেছে। চিকিৎসা নিতে আসা হাজারো মানুষই বলছেন—এই উদ্যোগ সত্যিই তাদের জীবনে আশার আলো হয়ে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ