শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস

নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দেশটিতে ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নেপালের সংবিধান দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, নেপালের মানুষ একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের যোগ্য, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করার ওপর ভিত্তি করে গড়ে উঠবে।

তিনি বলেন, এই দিনে আমরা নেপালের জনগণকে অভিনন্দন জানাই এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা ও একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গঠনে নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি।

এসময় রুবিও নেপালের জনগণের স্বচ্ছ ও সংবিধানসম্মত সরকার গঠনের আকাঙ্ক্ষাকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তার মতে, আসন্ন নির্বাচনের প্রস্তুতিকালে গণতান্ত্রিক সমাধান অর্জনে এটি অপরিহার্য।

এছাড়া, সাম্প্রতিক জেন জি বিক্ষোভে নিহতদের পরিবার ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) কমপ্যাক্টের মাধ্যমে নেপালের পরিবহন ও জ্বালানি খাতের অবকাঠামো সম্প্রসারণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-নেপাল অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। একইসঙ্গে এতে মার্কিন কোম্পানিগুলোর জন্যও ব্যবসার সুযোগ তৈরি হবে।

সূত্র: ইউএনবি

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান