বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জামিনে মুক্তি পেয়ে বাদীর লোকজনকে হুমকি, লুটপাটের অভিযোগ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ঘরবাড়ি ভাংচুর মামলায় জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে বাদী ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি সহ নালিশি জমিতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

খাজরা ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মোজাম গাজীর ছেলে আশাশুনি থানার ২১(৫)২০২৪ নং মামলার বাদী লতিফ গাজী জানান, কালিকাপুর মৌজার এস এ ৬, সাবেক ৫৫ নং হাল ১০৯ নং খতিয়ানে ২৮ শতক জমির মধ্যে সাড়ে ২৩ শতক জমির মালিক হাদান দাইয়ের ছেলে মোংলা দাইয়ের কাছ থেকে ১৯৮৬ সালের ১২ ফেব্রæয়ারি আমার পিতা মোজাম গাজী ও চাচা জালাল গাজী ৯৮০ নং কোবলা দলিল মূলে ক্রয় করে স্বত্তাধিকারী হন। জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী মৃত জমাত আলী গাজীর ছেলে সামছুর গাজীর সাথে মৌখিক এওয়াজ মুলে ভোগ দখলে ছিলাম। গত বছর স্থানীয় শালিসি বৈঠকে জমির কাগজপত্র পর্যালোচনা করে ক্রয়কৃত দাগে যাওয়ার কথা বলা হয়। এরপর ১২ মে মাপ জরিপ করে সার্ভেয়ার আব্দুল সানা যার যার অবস্থান চিহ্নিত করে ভাগ বাটোয়ারা করে দেন। এরপর থেকে আমরা কাঁটাতার ও পাকা পিলার দিয়ে পুকুর এবং ভিটাবাড়ির জমিতে শান্তিপূর্নভাবে ভোগ দখলে ছিলাম। এ জমি নিয়ে তারা আদালতে আমাদের বিরুদ্ধে ১৪৫ ধারায় মামলা দায়ের করলেও গত বছরের ২০ ডিসেম্বর শুনানিতে তা খারিজ হয়ে যায়। কিন্তু গত ২৩ মে সামছুর গাজীর ছেলে সোহরাব হোসেন, ইউনুছ, রেজাউল, রবিউল, ইসহাক সরদারের ছেলে রুবেলসহ ১০/১২ জনের একটি দল এসে আমাদের দখলীয় সম্পত্তিতে থাকা ঘরবাড়ি ভাংচুর, কাঁটাতারের ঘেরা বেড়া তছনছ করে দেয়।

এ ঘটনায় আমি বাদী হয়ে উপরোক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ২১ নং একটি মামলা দায়ের করি। এরমধ্যে অভিযুক্ত সোহরাব, আছাফুর ও রুবেল কে আটক করে পুলিশ আদালতে হাজির করে। জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে গত ১০ জুন তারা আবারো আমাদের সীমানার কাঁটাতারের বেড়া পাকা পিলার ভাংচুর করে এবং নালিশি সম্পত্তির পুকুর থেকে জোর করে মাছ লুটপাট করতে থাকে। তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের প্রান নাশের হুমকি প্রদান করছে। জামিনে মুক্তি পেয়ে তারা আরও হিং¯্র হয়ে উঠেছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ