শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব -১৭) এর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনভর কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হয় কয়লা বনাম যুগীখালী ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কয়লা ৪-১ গোলে যুগীখালী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
২য় ম্যাচে মুখোমুখি হয় কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কলারোয়া পৌরসভা। খেলার প্রথমার্থে কলারোয়া পৌরসভা ১ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে কুশোডাঙ্গা গোল পরিশোধ করলে টানটান উত্তেজনায় দ্বিতীয়ার্ধে কলারোয়া পৌরসভা ফের আরেকটি গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত কলারোয়া পৌরসভা ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের তৃতীয় খেলায় মুখোমুখি হয় কেরালকাতা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার কারণে ট্রাইবেকারে সোনাবাড়িয়া ৩-২ গোলে কেরালকাতা ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
চতুর্থ খেলার মুখোমুখি হয় দেয়াড়া বনাম চন্দনপুর ইউনিয়ন পরিষদ। প্রথমার্ধের শেষ মিনিটে দেয়াড়া গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করার ফলে ২-০ গোলে দেয়াড়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান, রুহুল আমিন, সাঈদুর রহমান, সাজেদুল করিম তপু।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

খেলাগুলো উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান, চেয়ারম্যান সম মোরশেদ আলী, রবিউল হাসান, বেনাজির হোসেন হেলাল, ডালিম হোসেন, শেখ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আরডিও এসএম সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মফিজুল ইসলাম, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ইউএনও অফিস সহায়ক বেনজীর হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, মো. রাব্বি, মেডিকেল অফিসার ডা. তানভীর জাহান, মেডিক্যাল এ্যাসিসট্যান্ট পিয়াস কুমার দাসসহ কলারোয়া ফায়ার সার্ভিসের টিম, কলারোয়া পুলিশ সদস্যরাসহ দর্শকরা।

শুক্রবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিকাল ৩টায় ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে কয়লা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও বিকাল ৫টায় কলারোয়া পৌরসভা বনাম দেয়াড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ