বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশে

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক, আজিজুল বারী হেলাল বলেন, এই সরকার দূর্ণীতিবাজ বেনজীর ও আজিজের কাধে ভর করে নির্বাচনী বৈতরী পার হয়েছে।

দেশের স্বাধীনতা থাকলেও আমাদের কোন সার্বভৌমত্ব নেই। ফারাক্কার ন্যায্য পানি ভারত দেয় না। ভারতকে যে করিডোর দেওয়া হচ্ছে এই করিডোর মানবে না জনগন। ভারতের নীতির ফলে বাংলাদেশে ভোট হয় না। অবৈধ শাসন চাপিয়ে দেয়।

বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের তালতলা হাই স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে বেগম
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরোও বলেন, এই সরকার ক্রেডিট নেওয়ার জন্য বাংলাদেশের সকল অর্জন বিসর্জন দিচ্ছে।

যারা বেগম খালেদা জিয়াকে হত্যা করে দেশকে অকার্যকর করতে চাই তাদের বিরুদ্ধে লড়াই করছি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দ্বিতীয় মুক্তিযোদ্ধার সূচনা হয়েছে। এই যুদ্ধে জয়লাভ করলে খালেদা জিয়া মুক্ত হবে।

সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম সঞ্চালনায় সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডাঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক, শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক মৃনালকান্তি রায়, প্রমুখ।

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’