বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

গঠনতন্ত্র অবমাননার অভিযোগে আগামী ১৩ জুলাই শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেছেন বিজ্ঞ আদালত।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি বিগত ২৩ জুন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল মোতাবেক ২৪ জুন ভোটার তালিকা প্রকাশ করা হয়। তপশিল মোতাবেক নির্বাচনের ভোটার তালিকা ও নির্বাচনী তপশীল চ্যালেঞ্জ করে বিজ্ঞ দেওয়ানী আদালতে প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে গত ৩০ জুন সহকারী জজ আদালত শ্যামনগর, সাতক্ষীরায় দেওয়ানী ১৬৪/২৪ নং মামলা দায়ের করেন। অপরদিকে প্রেসক্লাবটির সদস্য আনিছুর রহমান বাদী হয়ে ভোটার তালিকা চ্যালেঞ্জ করে গত ১ লা জুলাই দেওয়ানী ১৬৯/২৪ নং মামলা দায়ের করেন। মামলা দুটি আদালত প্রাথমিক শুনানী নিয়ে নির্বাচনের উপরে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানতে চেয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে ৫ দিনের শো-কজ করে। গত মঙ্গলবার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি শো-কজের জবাব দিলে উভয়পক্ষের শুনানি শেষে আগামী ১৩ জুলাই প্রেসক্লাবটির সাধারন নির্বাচনের উপর নিষেধাজ্ঞা জারী করেন।

উল্লেখ্য মামলার বাদী হুমায়ুন কবীর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ২০১২ সালের কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তার দাবী তিনি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বৈধ সদস্য অথচ ভোটার তালিকায় তার নাম নেই। অপরদিকে ১৬৯/২৪ নং মামলার বাদী আনিছুর রহমানের দাবী প্রেসক্লাবের গঠনতন্ত্র লংঘন করে সহযোগী সদস্যদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।যেটি নির্বাচন পরিচালনা কমিটির করার কোন সুযোগ নেই বরং নির্বাচন কমিশন গঠন করতে হবে কিন্তু গঠনতন্ত্রকে সম্পূর্ন লংঘন করা হয়েছে বলে তিনি দাবী করেন।

ঘটনার বিষয়ে প্রেসক্লাবটির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের আদেশের বিষয়ে তিনি শুনেছেন। তার উকিল তাকে কিছু বলেন নি তবে আদালতের আদেশ যদি তিনি পান তাহলে নির্বাচন বন্ধ করে দেবেন।

মামলার বাদী হুমায়ুন কবিরের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ শহিদুজ্জামান এবং অপরদিকে বাদী আনিছুর রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন সাতক্ষীরা জর্জ কোটের এ্যাডঃ মোখলেছুর রহমান শেলী।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ