শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর ইউএনও’র সাথে নব জীবনের নির্বাহী পরিচালকের মতবিনিময়

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সাথে ফুলেল শুভেচ্ছা ও প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরে মতবিনিময় করেছেন নব জীবনের নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার কে ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান।

এসময় নব জীবনের নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান সাতক্ষীরাবাসীর সামগ্রীক উন্নয়নে নব জীবন কর্তৃক পরিচালিত সেবামূলক, শিক্ষামূলক ও আর্থিক সহযোগিতামূলকসহ বিভিন্ন ধরনের কর্মকান্ড তুলে ধরেন নির্বাহী অফিসার শোয়াইব আহমাদকে। সরকারের পাশা পাশি জনকল্যাণে মানুষের ভাগ্যোন্নয়নে সামগ্রীক উন্নয়নে নব জীবন কর্তৃক পরিচালিত সকল কর্মকান্ডে সহযোগিতা ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে ভালো কাজগুলো করতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা যেমন-মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে এবং সকল উন্নয়নমূলক কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।”

এসময় উপস্থিত ছিলেন নব জীবনের প্রজেক্ট ম্যানেজার অছিউল আলম, নব জীবনের প্রোগ্রাম অফিসার মো. মাতিনুল হামিদ, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহফিজুল ইসলাম আককাজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার