বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অলিম্পিক: প্রেমের শহর প্যারিসে প্রেমই কাল হলো ব্রাজিলিয়ান সাঁতারুর

২০২৪ অলিম্পিকের আসর বসেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার নগরীতে এসে প্রিয় মানুষটির সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানো ও বিখ্যাত আইফেল টাওয়ারের সঙ্গে ছবি তুলতে কে না চায়? অলিম্পিকে অংশ নিতে আসা দুই ব্রাজিলিয়ান প্রেমিক সাঁতারু আনা ক্যারোলিনা ও গ্যাব্রিয়েল সান্তোসও করেছিলেন সেটিই।

তবে সমস্যা হলো— রাতের বেলা কাউকে না জানিয়েই অলিম্পিক গেমসের ভিলেজেই বাইরে বের হয়ে পড়েন দুজনে। প্যারিসের আলো ঝলমলে রাতে উদ্বোধনী দিনেই প্রিয় মানুষটিকে নিয়ে বেরিয়ে পড়েন আইফেল টাওয়ার দেখতে। পরে বিষয়টি নিয়ে তাদের দুজনের ওপর ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ নাখোশ হলে, এর জবাব দিতে গিয়ে মেজাজ হারান আনা ক্যারোলিনা। যার জেরেই শাস্তি হিসেবে অলিম্পিক ইভেন্টে অংশগ্রহণ করতে না দিয়ে দেশে পাঠানো হয়েছে তাকে।

অবশ্য একই অপরাধে ক্যারোলিনাকে দেশে পাঠিয়ে দেওয়া হলেও ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে পার পেয়ে গেছেন সান্তোস। খবরে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে নম্র ছিলেন সান্তোস। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি। যে কারণে তাকে অলিম্পিকে খেলার সুযোগ দিয়েছে ব্রাজিল কর্তৃপক্ষ।

জিজ্ঞাসাবাদে দুজনেই জানিয়েছেন তারা সেইফ স্পোর্টস গাইড লঙ্ঘন করেই আইফেল টাওয়ারে ঘুরতে গিয়েছিলেন। এ বিষয়ে ব্রাজিলিয়ান কনফেডারেশন অব অ্যাকুয়াটিক স্পোর্টস জানিয়েছে, আনা ক্যারোলিনা অসম্মানজনক এবং আগ্রাসী ভাষায় ব্রাজিলিয়াম সুইমিং টিম কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। যে কারণে তাকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয় এবং অবিলম্বে তাকে ব্রাজিলে ফেরত পাঠানো হয়েছে।

ক্যারোলিনাকে নিষিদ্ধ করা নিয়ে ব্রাজিলের সাঁতারের কোচ গুস্তাভো ওতসুকাও বলেন, ‘আমরা এখানে ব্রাজিলের জন্য লড়তে এসেছি। কোনো ছুটিতে আসিনি। আমাদের ওপর ব্রাজিলের যে ২০ কোটি জনতা ট্যাক্স প্রদান করে, তাদের দায়বদ্ধতা আছে। আমরা এখানে নিছক মজা করতে পারি না।’

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক