বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুখ তুলে তাকাননি দীপু মনি, উত্তেজিত ফিরোজ

রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দ্বিতীয় দফায় ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ রিমান্ড শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি চলাকালে তিনি ১৫ মিনিট মুখ ফিরে সামনে তাকাননি। নিশ্চুপ হয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে ছিলেন। এ ছাড়া রিমান্ড শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নিশ্চুপ থাকলেও সাবেক হুইপ আ স ম ফিরোজ উত্তেজিত হয়ে পড়েন।

এদিন সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে তাদের আদালতের এজলাসে তোলা হয়। এরপর তাদের মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। একে একে তাদের কঠোর নিরাপত্তা দিয়ে আনা হয়। প্রথমে সাবেক হুইফ ফিরোজ ও শেষে দীপু মনিকে লোহা দিয়ে ঘেরা ডকে তোলা হয়। তাদের উপস্থিতিতে শুনানি চলে। এসময় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসান নিশ্চুপ দাঁড়িয়ে বিচারকের দিকে তাকিয়ে ছিলেন। দীপু মনি পেছন ফিরে দেয়ালে মাথা রেখে দাঁড়িয়ে ছিলেন। এভাবে ১৫ মিনিট তিনি নিশ্চুপ হয়ে দেয়ালে ঠেকিয়ে ছিলেন। পরে তিনি বিচারকের দিকে ঘুরে দাঁড়ান। শুনানির পুরা সময় তিনি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। শুনানির একপর্যায়ে সাবেক হুইপ ফিরোজ উত্তেজিত হয়ে যান। তখন তিনি কথা বলতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা থামিয়ে দেন। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এত বাড়াবাড়ি ভালো না। পরে শুনানি শেষে তাদের আদালত থেকে বের করা হয়। এসময় আদালতের প্রধান ফটকের সামনে হাজার হাজার উৎসুক জনতা এসে ভিড় করতে থাকে।

এর আগে নিউমার্কেট থানার মামলায় রিমান্ড শেষে আসামি সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউলকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে লালবাগ থানার ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা এবং নিউমার্কেট থানার সবুজ আলী হত্যার অভিযোগে পৃথক দুই মামলায় তাদের ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৪ আগস্ট নিউমার্কেট থানায় দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ওই মামলায় গত ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ আগস্ট তার ৮ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। এছাড়া ঢাকা কলেজের ছাত্র সবুজ আলী হত্যার অভিযোগে তার ভাই নুর নবী বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

দীপু মনি ৪ দিনের রিমান্ডে :
রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এসময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৯ আগস্ট বাড়িধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

আ স ম ফিরোজ ৭ দিনের রিমান্ডে :
রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক যুবক নিহতের মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শুক্রবার রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী