বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদির গদি টলমল করে দেওয়ার হুঁশিয়ারি মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদি নিজে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তার রাজ্যকে অস্থিতিশীল করা হয়, তাহলে মোদিকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে।

সম্প্রতি আরজি কর হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার রাজ্যে ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’ কর্মসূচি চালিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা ওই হুঁশিয়ারি দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ! আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংষ্কৃতি আর আমাদের সংষ্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র’।

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না। নর্থইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব’।

বিজেপিকে মতো অত্যাচারী, অহংকারী, চক্রান্তকারী উল্লেখ করে মমতা বলেন, বিজেপির মতো অত্যাচারী, অহংকারী, চক্রান্তকারী, আমি দেখিনি। প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ঘটনায় তো পদত্যাগ করেননি।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্রসমাজ। এ নিয়েও কথা বলেছেন মমতা। তার দাবি, নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি। যেন আন্দোলন উস্কে দেওয়া হয়। কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি।

তিনি বলেন, ‘গতকাল ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট।’

এদিকে আরজি কর ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনা দুর্ভাগ্যজনক। চেয়েছিলাম ফাস্ট ট্র্যাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে। ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনে ফাঁসি দিতাম।

এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করাবেন বলেও যোগ করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী