বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার,আটক-২

সাতক্ষীরা প্রতিনিধি: ২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এসময় লুট হওয়া অস্ত্র-গুলি রাখার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে পুতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার ও আসামী আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১) ও আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন (২৭)।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি ওয়ান শুট্যারগান, একটি বিদেশী পিস্তল, দুটো ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলি

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল হোসেন বলেন, ০৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি।

র‌্যাব কমান্ডার আরও জানান, শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে,সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের মধ্যে পুতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ