বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইকগাছার বন্যার্তদের পাশে কলারোয়ার এইচএসসি পরীক্ষার্থীরা

কলারোয়া প্রতিনিধি: বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য কলারোয়ার এইচএসসি পরীক্ষার্থীরা ত্রাণসামগী ও নগদ অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়েছিলেন গত এক সপ্তাহ আগে।

সংগৃহীত সেই ত্রাণসামগ্রী নিয়ে রোববার (১ সেপ্টেম্বর) পনেরো সদস্যের এইচএসসি পরীক্ষার্থীদের একটি টিম দিনভর পানিবন্দি মানুষের পাশে থেকে সেগুলো নিজ হাতে বিতরণ করেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যয়ী এ শিক্ষার্থীরা খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানিবন্দি ৬ টি গ্রামের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। চাল, ডাল, চিড়া, শিশু খাদ্য, ওষুধ, স্যানেটারি ন্যাপকিন, খাবার স্যালাইন, দুই লিটারের বোতলজাত নিরাপদ পানির সমন্বয়ে তৈরি করা ৪ শ প্যাকেট ও সমসংখ্যক পরিধানযোগ্য কাপড় দেলুটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে রোববার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিজ হাতে বিতরণ করা এ ত্রাণসামগ্রী বন্যার্ত মানুষ ভক্তিভরে গ্রহণ করেছেন। তিন সপ্তাহের এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংগ্রামে যুক্ত হতে পেরে শিক্ষার্থীরাও তৃপ্তি বোধ করেছেন। কলারোয়া থেকে সড়কপথে পাইকগাছা যেতে দুই ঘণ্টা ও সেখান থেকে ট্রলারযোগে নদীপথে দুই ঘণ্টা মিলিয়ে ৪ ঘণ্টার যাত্রাপথ অতিবাহিত করার পর শিক্ষার্থীরা পৌঁছেন পানিবন্দি দেলুটি ইউনিয়নে। দিনভর দুর্গম নদী পথের বাঁকে বাঁকে পায়ে হেঁটে বেড়িবাঁধে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগের দৃশ্য প্রত্যক্ষ করে তারা নতুন এক অভিজ্ঞতা অর্জন করেন। তারা তাদের কথা শোনেন ও সহমর্মিতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের এই সেবামূলক কাজে পাশে থেকে তাদের উৎসাহিত করেছেন অভিভাবকেরাও। তাদেরই একজন কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সোহেল হোসেন জানান, ছাত্র-ছাত্রীদের ত্রাণ কার্যক্রমে অংশ নিতে তিনি তাদের সাথে পানিবন্দি এলাকায় অবস্থান করেন। তিনি তাদের সবধরনের সহায়তা করেন। ত্রাণ কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে অংশ নেন এইচএসসি পরীক্ষা দেওয়া রিপা সুলতানা রানী, স্নিগ্ধা ভদ্র, পার্থ মণ্ডল, আলমগীর হোসেন, আল মাহমুদ, আলি হাসানসহ পনেরো সদস্যের টিম। দিনভর অক্লান্ত পরিশ্রম শেষে রাত সাড়ে ৮ টায় ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসা এই শিক্ষার্থীরা জানান, টানা এক সপ্তাহের নিরলস পরিশ্রম অবশেষে এ ত্রাণ বিতরণের মধ্য দিয়ে সফলতার মুখ দেখলো। কিছু করতে পারার এ আনন্দ অপরিসীম। তারা যেকোনো সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান