বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার পাঁচটি ইউনিয়নে যুবদলের প্রস্তুতি সভা

কলারোয়ার পাঁচটি ইউনিয়নে প্রস্তুতি সভা করেছে যুবদল।

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জামিন পাওয়া কারাগার থেকে মুক্ত হওয়ার পথে থাকা নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে ওই প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ৫টি ইউনিয়নের চারটি স্থানে প্রস্তুতি সভায় উপজেলা নেতৃবৃন্দ বলেন, সাবেক এমপি হাবিব দক্ষিণ জনপদের উন্নয়নের রূপকার। তিনিসহ ৪৬ জন মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন। সম্প্রতি জামিন পেয়েছেন কারারুদ্ধ সকলে।
তাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা।

উপজেলার লাঙলঝাড়া ইউনিয়নের লাঙলঝাড়া হাইস্কুল চত্বরে, কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে, সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল চত্বরে এবং কেরালকাতা ও হেলাতলা ইউনিয়নের যৌথ উদ্যোগে কাজিরহাট বাজারে এই সমাবেশ গুলো অনুষ্ঠিত হয়।

পৃথক সমাবেশগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কে এম আশরাফুজ্জামান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিন পারভেজ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজু বিএম আফজাল হোসেন পলাশ আবু জাফর, যুবদল নেতা মোখলেসুর রহমান, আলম হোসেন, সোহাগ হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান