বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিবন্ধন পেলো নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’, প্রতীক ট্রাক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি।

সোমবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে ইসি জানায়, The Representation of the People’s Order, 1972 এস Chapter VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।

দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নং-০৫১, তারিখ ০২ সেপ্টেম্বর, ২০২৪।

এর আগে আলোচিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিবন্ধন পায়। উচ্চ আদালতের নির্দেশে গত বুধবার (২১ আগস্ট) তাদের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটির নিবন্ধন নম্বর ৫০ এবং প্রতীক ‘ঈগল’। ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৯১৭/২০২৩-এর বিগত ১৮/০৮/২০২৪ তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও)-১৯৭২-এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয়, সায়হাম স্কাই ভিউ টাওয়ার চতুর্থ তলা, ৪৫ বিজয়নগর রোডে অবস্থিত আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধন করিয়াছে।’

এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছরের ২৪ জুলাই চিঠি দেয় ইসি। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ওই বছরের ২৩ আগস্ট উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩১ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। দলটিকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানি শেষে গত রোববার রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম (এবি পার্টির যুগ্ম আহ্বায়ক)। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমেদ ভূঁইয়া। রায় ঘোষণার পর রিটকারী আইনজীবী ও এবি পার্টির নেতারা আদালত চত্বরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। সে সময় পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দলান্ধ নির্বাচন কমিশন এবি পার্টির প্রতি যে অবিচার করেছে জনগণ তার বিচার করবে।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র