বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪ সেপ্টেম্বর গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণসভা হচ্ছে না

বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের শহিদদের অবদান স্মরণে আগামি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্মরণসভা স্থগিত করা হয়েছে।
গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যার শহিদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে। স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে সারাদেশ থেকে সেটা শহিদদের পরিবারের থাকা খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে।

তিনি জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, গত জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটাসংস্কার ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সভায় খরচ হবে ৫ কোটি টাকা। এ সংক্রান্ত ক্রয় পদ্ধতির কাজ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।

ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে তিনি সেদিন বলেছিলেন, অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী