শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওয়াস ব্যবসায়ীদের প্রোডাক্ট প্রোমোশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২২ অক্টোবর সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দিন ব্যাপী অনুষ্ঠেয় প্রশিক্ষণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত।

প্রশিক্ষণের মাধ্যমে ওয়াস ব্যবসায়ীগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য উন্নয়ন(প্রোডাক্ট প্রোমোশন)সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে তাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষণে ব্যবসায়ীরা বিগত সময়ে কী কী নতুন পণ্য উৎপাদন করেছেন ও কী কী পণ্য উৎপাদনের সম্ভাবনা সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বিগত বছরে পণ্যের প্রচার ও প্রসারে কী কী পদ্ধতি ও টুলস ব্যবহার করেছেন এবং এবং আরো কী কী করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পণ্য উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীরা ক্রেতার চাহিদা অনুযায়ি পণ্য উৎপাদন ও তার উৎপাদিত পণ্য যথাযথভাবে বাজরাজাতকরণ করতে পারবেন।

ক্রেতার চাহিদা অনুযায়ি পণ্য উৎপাদন, প্রচারের মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করে পণ্য বিক্রয় করার প্রতি জোর প্রদান করা হয়। ক্রেতাকে আকৃষ্ট করা, বিক্রয় বৃদ্ধি করা, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা ও বাজারের প্রসার করা। ক্রেতা কেন্দ্রিক তথা বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধিদের জন্য ভিন্ন ভিন্ন পণ্য ও ক্রেতা কেন্দ্রিক পণ্য উন্নয়নের পদ্ধতি সমুহ নিয়ে আলোচনা করা হয়। জলবায়ু, দুর্যোগ ও পরিবেশসহনশীল পণ্য উৎপাদন ও বাজারজাতকরনের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ ব্যবসাকে আরো অধিকতর সফলতার সহিত পরিচালনা করতে পারবেন বলে হোপ ফর দি পুওরেষ্ট বিশ্বাস করেন।

ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম, মোঃ হাতেম গাজী, মোঃ আলাউদ্দিন, মোঃ আল আমিন, মোঃ হাবিবুর রহমান রিন্টু, ফরিদা খাতুন, মনিরা খাতুন, মোঃ গফ্ফার, নূর মোহাম্মদ, মুকুল, মোঃ আফসার, আসাদসহ অন্যান্য ওয়াস ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন