শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাবেক স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় সাবেক স্ত্রীকে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় এজহার করেছেন ব্রহ্মরাজপুরের নজরর উদ্দীন সরদারের কন্যা রোজিনা খাতুন (৪০)।

এজহার সূত্রে জানা যায়, বালুইগাছা শেখ পাড়ার মৃত শেখ আইনাল হকের ছেলে শেখ রফিকুল ইসলামের সাথে ২১ বছর পূর্বে রোজিনা খাতুনের বিবাহ হয়। বিবাহের পর তাদের দুটি সন্তানও হয়। প্রথম সন্তানের নাম রুমা সুলতানা এবং দ্বিতীয় সন্তানের নাম তানভীর। সাংসারিক জীবনে রোজিনা খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে ৯ বছর পূর্বে রোজিনা খাতুন রফিকুল ইসলামকে তালাক প্রদান করেন। তালাক প্রদানের পর রোজিনা খাতুন তার পিতার বাড়িতে বসবাস করতো এবং স্থানীয় শালিশির মাধ্যমে সন্তানদের প্রতিমাসে খরচ বহনের সিদ্ধান্ত হয়। এভাবে কিছুদিন তিনি খরচ দেন। বর্তমানে রফিকুল ইসলামের ঔরষজাত কন্যা রুমা সুলতানাকে বিবাহ দিয়েছি। বিবাহ দেওয়ার পর কন্যার সংসারে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার জন্য টাকার প্রয়োজন বিধায় গত ১৯ তারিখে বিকালে রোজিনা খাতুন রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে কন্যার বিষয়ে আলাপ আলোচনা করতে যান। এসময় রফিকুল ইসলামের বর্তমান স্ত্রী সাবিনা খাতুন রোজিনা খাতুনকে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় রফিকুল ইসলাম রোজিনা খাতুনকে হত্যার উদ্দেশ্যে লোহার চ্যাপ্টা দিয়ে বাম চোখের উপর আঘাত করে। এসময় রোজিনা খাতুন মাটিতে পড়ে গেলে সাবিনা খাতুন মুখের ভিতর কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং রোজিনা খাতুনের গলায় থাকা ১টি সোনার চেইন ছিনিয়ে নেয়।

এব্যাপারে সদর থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন রোজিনা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন