বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন করা হয়েছে। বুধবার(৯ অক্টোবর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে এ দিবস পালিত হয়।

“আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উপলক্ষে দেবহাটা উপজেলা বল ফিল্ড মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। এরপর দেবহাটা উপজেলা মডেল মসজিদ হলরুমে “আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাইক্লোজিষ্ট সুপারভাইজার রুমানা রফিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

বক্তব্য দেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, উত্তরণের প্রোজেক্ট অফিসার আবু এমরান, সাংবাদিক ইব্রাহীম হোসেন, ভি.ডি.সি সভাপতি উত্তম রায় সহ প্রতিষ্ঠানের ফ্যাসিলিটেটর বৃন্দ।

প্রধান অতিথি উপস্থিত সকল শিশুর উদ্দেশ্য নানা দিক নির্দেশনা প্রদান করেন, তিনি বলেন উপস্থিত সকল কন্যা শিশুরা সহ উপস্থিত সকল শিশু আগামীর ভবিষ্যৎ এবং দেশের জন্য এক একটি অ্যাসেট। কন্যা শিশুদের সকল ক্ষেএে সামনে এগিয়ে যেতে হবে। সকল শিশুর রয়েছে সমান অধিকার।

বিশেষ অতিথি রুমানা রফিক মানসিক স্বাস্থ্য সম্পর্কে বলেন, নিজেদের স্বাস্থ্যসচেতনার মধ্যে মানসিক স্বাস্থ্যও জড়িত। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ