মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সমবায়ে উন্নয়ন। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনারদের (ভূমি) নুসরাত ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসলাম সরদার, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক আহম্মদ আলী শাহিন, এনজিও প্রতিনিধি রিনা পারভীন ও বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুর জোবায়ের শাওন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে