মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘লাইটহাউজ মডেল একাডেমি’র শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ইংরেজি, আরবী ও বাংলা ভার্সনে, আধুনিক এবং নৈতিক শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত,
বিশ্ববিখ্যাত লন্ডনের “সাফির একাডেমি”র কারিকুলাম অনুযায়ী পরিচালিত হওয়ার অভিপ্রায়ে সম্প্রতি কলারোয়ায় প্রতিষ্ঠিত “অত্যাধুনিক ইসলামিক স্কুল” লাইটহাউজ মডেল একাডেমি’র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ছোট্ট সোনামণিদের Quality Education নিশ্চিত করতে সর্বোচ্চ মানসম্মত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বাছাইয়ের লক্ষ্যে ১৫ এবং ১৬ নভেম্বর শুক্র এবং শনিবার প্রথম পর্বে দেড় ঘন্টার লিখিত এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত পরীক্ষায় সর্বমোট ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা পর্যবেক্ষণ ও হল পরিদর্শন করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, কলারোয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা ওমর আলী, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ইউনুস আলী বাবু, কলারোয়া মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা কামরুজ্জামান, পাইলট হাইস্কুলের শিক্ষক ফারুক হোসেন, রনি, রায়পুর কুশোডাঙ্গা হাইস্কুলের শিক্ষক শাহিন আলম, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেনসহ অনেকে।

প্রথম ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ফাইনাল মৌখিক পরীক্ষা ও ডেমো ক্লাসের মাধ্যমে শিক্ষক নিয়োগ চুড়ান্ত করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা